পরিচিতি

উবায়দুল্লাহ আদনান

প্রতিষ্ঠাতা ও অ্যাসেট কনসালট্যান্ট, VITAMATI। আমি প্রপার্টি বিক্রি করি না। আগে মানুষটাকে বুঝি, তারপর সম্পদ।

উবায়দুল্লাহ আদনান
১ বছর+অ্যাসেট কনসালটিংয়ে
৪০+প্রজেক্ট আর সাইট ভিজিট
২০+মানুষের সাথে সরাসরি কাজ
মালিবাগমোড়, ঢাকায় অফিস
কেন এই কাজ

টাকা আছে, সময় নেই

অনেক সফল মানুষ দেখেছি, টাকা আছে কিন্তু সময় নেই। আর সেই কারণে জীবনের বড় সিদ্ধান্তগুলো তাড়াহুড়োয়, অন্যের কথায় হয়ে যায়। যিনি বিক্রি করছেন, তিনিই পরামর্শ দিচ্ছেন।

আমি চাই মানুষের মূল্যবান সময় বাঁচুক, আর তাঁরা ঠান্ডা মাথায়, যাচাই করে সিদ্ধান্ত নিন। তাই আমি প্রপার্টি বিক্রি করি না। কোনো নির্দিষ্ট প্রজেক্ট আগে থেকে ঠিক করে রাখি না।

আমার কাছে এই কাজ শুধু ব্যবসা না। মানুষের সময় বাঁচানো আর তাঁদের ভালো সিদ্ধান্তে পাশে থাকার মধ্য দিয়ে আমি আমার দ্বীনি, পারিবারিক আর সামাজিক দায়িত্বগুলো পালন করতে চাই। যিনি একবার আমাদের সাথে কাজ করবেন, তিনি যেন সিদ্ধান্ত নিয়ে আফসোস না করেন, আর সম্পর্কটা লম্বা সময় থাকে।

নামের মানে

ভিটামাটি

ভিটামাটি মানে পরিবারের শিকড়: বসতভিটা, জমি, যা প্রজন্ম ধরে থাকে। আমরা চাই আপনার সম্পদও তেমন হোক: যাচাই করা, টিকে থাকা, পরিবারের কাজে লাগা।

আমাদের কথা

আমরা পরামর্শের আগে শেখাই। সুপারিশের আগে বুঝি। সিদ্ধান্তের আগে যাচাই করি। আর একটা লেনদেনের বাইরেও সম্পর্ক রাখি।

জ্ঞান → আত্মবিশ্বাস → আস্থা → উত্তরাধিকার

যে নিয়মে চলি

পাঁচটা নিয়ম, যা কখনো ভাঙি না

মানুষ আগে

মানুষ আগে, প্রয়োজন তারপর, সম্পদ সবশেষে।

দেখা মানেই প্রমাণ না

কোম্পানির দাবি মানেই যাচাই করা তথ্য না।

বানানো কিছু নেই

বানানো প্রমাণ নেই, ভুয়া তাড়া নেই, নিশ্চিত লাভের প্রতিশ্রুতি নেই।

বিশেষজ্ঞের কাজ বিশেষজ্ঞ করেন

দরকার হলে আইনজীবী বা বিশেষজ্ঞকে যুক্ত করি। শরিয়াহ বিধানে আলেমের পরামর্শ।

টাকার পরিষ্কার পথ

প্রপার্টির টাকা সরাসরি বিক্রেতাকে; আমরা নিই শুধু ফি।

কেন সম্পদ

আয়ের চারটা লেভেল

মানুষ চারভাবে আয় করে। প্রথম তিনটায় আয় আসে আপনার শ্রম, সময় বা কথার বিনিময়ে। চতুর্থটায় আয় আসে সম্পদ থেকে, আর সেখানে পৌঁছানোর পথটাই আমাদের কাজ।

LEVEL 1Hard Work

নিজে খেটে, নিজের সময় দিয়ে। আপনি থামলে আয়ও থামে।

LEVEL 2Managerial

মানুষ বা টিম চালিয়ে। যেমন কারখানার সুপারভাইজার।

LEVEL 3Mouth to Money

জ্ঞান আর কথা দিয়ে। শিক্ষক, বক্তা, পরামর্শক।

LEVEL 4Imagination

আজ যা নেই, প্রমাণ দেখে আগে দেখা, আর সেখানে সম্পদ গড়া। আয় আসে সম্পদ থেকে।

চার লেভেলের ধারণাটা Myron Golden-এর “Four Levels of Value” থেকে নেওয়া, আমাদের মাঠের অভিজ্ঞতা মিলিয়ে সাজানো।

জমি একই। চোখ আলাদা।

কথা বলতে চান?

প্রশ্ন দিয়ে শুরু করুন। কোনো চাপ নেই।

WhatsApp