শর্তাবলী
শর্তাবলী ও ফেরত নীতি
পরিষ্কার নিয়ম, যাতে কোনো ভুল বোঝাবুঝি না থাকে। শেষ হালনাগাদ: অক্টোবর ২০২৬।
আমাদের কাজের ধরন
VITAMATI শিক্ষা আর কনসালটেন্সি দেয়। আমরা প্রপার্টি বিক্রি করি না, কারো হয়ে দালালি করি না। সব সিদ্ধান্ত ক্লায়েন্টের নিজের।
টাকা আর লেনদেন
- প্রপার্টির দাম সবসময় সরাসরি বিক্রেতা বা কোম্পানিকে দেবেন। আমাদের কারো হাতে বা ব্যক্তিগত নম্বরে না।
- আমরা নিই শুধু কোর্স, কনসালটেন্সি আর সার্ভিস ফি। পেমেন্টের নিয়ম WhatsApp-এ লিখিতভাবে জানানো হয়।
ফেরত নীতি
- Class 03–05 কোর্স (৳৯৯৯): Class 03 শেষে কোর্সটা কাজে না লাগলে পুরো টাকা ফেরত।
- ১:১ কনসালটেশন: আলোচনা মূল্যবান মনে না হলে পুরো ফি ফেরত। আমরা কাজটা নিতে না পারলে বা কোনো সম্পদ না পেলে সেই কারণে ফেরত হয় না, কারণ সময় আর কাজ দুই ক্ষেত্রেই দেওয়া হয়।
- Advanced Consultancy: কাজ শুরুর সময় ২০% (৳২০,০০০)। বাকি পেমেন্ট আর ফেরতের নিয়ম লিখিত চুক্তিতে ঠিক হয়।
- সমন্বয়: ৬ মাসের মধ্যে Advanced Consultancy নিলে আগের কোর্স ও ১:১-এর পুরো টাকা Advanced ফি থেকে বাদ যায়। এটা নগদ ফেরত না।
যা নিশ্চিত করা যায় না
কোনো সম্পদে লাভ, দাম বাড়া বা নির্দিষ্ট সময়ে কাজ শেষ হওয়ার নিশ্চয়তা আমরা দিই না। আইনি মতামত আইনজীবী দেন, শরিয়াহ বিধান আলেম দেন। এই সাইটের সব লেখা সাধারণ শিক্ষামূলক ধারণা।