নিজে করে দেখুন।
ফোনেই চলে, শুধু ট্যাপ। ক্লাসের ধারণাগুলো নিজের টাকার সাথে মিলিয়ে দেখার টুল।
The Asset Journey
এটা পরীক্ষা না, একটা খেলা। ইউসুফ (আ.)-এর শস্যভান্ডারের গল্প ধরে পাঁচটা স্টেশন পার হবেন: নিজেকে চেনা, টাকা গোছানো, সম্পদ চেনা, জমি কেনার আগে আর আমার সিস্টেম। প্রতিটা সঠিক উত্তরে দানা জমবে, ধাপে ধাপে ব্যাজ পাবেন। খেলা শেষে পাবেন পুরো রিপোর্ট: কোথায় আপনি এগিয়ে, কোথায় একটু নজর দরকার, আর ৯০ দিনের সহজ পথ। টাকার অঙ্ক বলতে হয় না।
ক্লাস করেছেন? ক্লাস সংস্করণ খেলুন
আমার টাকার ঝুড়ি
আপনার টাকা সংসারের টাকা, বিপদের টাকা, বীজধান আর হকের টাকা: কোন ঝুড়িতে কতটা, খেলার মতো করে দেখুন।
আমি এখন কোন ধাপে?
৫টা প্রশ্নে দেখুন আপনি টাকা তৈরি করছেন, ধরে রাখছেন, নাকি বাড়াচ্ছেন। সাথে পরের একটা ছোট পদক্ষেপ।
অ্যাসেট কার্ড: আসল রিটার্ন
আপনার সম্পদ বছরে আসলে কত দিচ্ছে: আয় + দাম বাড়া − রাখার খরচ − কেনা-বেচার খরচ।
প্রপার্টি ফিট টেস্ট
৮টা প্রশ্নে দেখুন, এই মুহূর্তে জমি, ফ্ল্যাট নাকি ল্যান্ড শেয়ার আপনার জন্য মানানসই, নাকি এখন না।
সম্পদ চেকলিস্ট
যেটা কিনছেন বা যেটা আছে, তিন পর্বে মিলিয়ে দেখুন: ঢোকার আগে, টিকে থাকতে, বের হতে। PDF করে রাখা যায়।
টুলগুলোর উত্তর শুধু আপনার ফোনেই থাকে। The Asset Journey-র রিপোর্ট খেলা শেষে আমাদের কাছে আসে, যাতে চাইলে আমরা আপনাকে সাহায্য করতে পারি।